News71.com
 International
 27 Feb 17, 02:45 PM
 240           
 0
 27 Feb 17, 02:45 PM

ইন্দোনেশিয়ায় বান্দা নগরীর পার্কে বোমা হামলা।।

ইন্দোনেশিয়ায় বান্দা নগরীর পার্কে বোমা হামলা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার বান্দা নগরীর এক পার্কে আজ সোমবার বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পাশের সরকারী ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাদের প্রচুর গুলি বিনিময় হয়। তবে জাভা দ্বীপের প্রধান শহরটিতে এই হামলার ঘটনায় ওই ভবনের কেউ আহত হয়নি বলে খবর পাওয়া গেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে একটি ‘সন্ত্রাসী নেটওয়ার্কের’ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উভয়পক্ষের মধ্যে প্রায় ১ ঘন্টা গুলি বিনিময়ের পর হামলাকারীদের আটক করতে সমর্থ হয় পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন