News71.com
 International
 27 Feb 17, 04:22 PM
 226           
 0
 27 Feb 17, 04:22 PM

ভারতে মাত্র ৮৯৯ রুপিতে বিমান ভ্রমণের সুযোগ ।।

ভারতে মাত্র ৮৯৯ রুপিতে বিমান ভ্রমণের সুযোগ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে জেট এয়ারওয়েজ ও টাটা ভিস্তারা বিমান সংস্থা খুব অল্প পয়সাউ বিমান ভ্রমণের সুযোগ করে দিয়েছে। দেশটিতে যে কেউ এই অফারের সুযোগ নিতে পারবেন। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এই সস্তার টিকিট অফার করে ওই দুই বিমান সংস্থা। ভারতের অভ্যন্তরে ভ্রমণের টিকিট মিলছে মাত্র ৯৯৯ রুপিতে। গত ১৭ই ফেব্রুয়ারি থেকে আগামী ১ই মার্চ পর্যন্ত ভারতের যে কোনও প্রান্তে সফর করা যাবে। আগে এলে আগে পাবেন এই ভিত্তিতে টিকিট দেওয়া হয়েছে ।

জেট এয়ারওইয়েজের পাশাপাশি টাটা ভিস্তারাও এই অফার ঘোষণা করেছে। তারা আরো কমে এই অফার দিয়েছে। মাত্র ৮৯৯ রুপিতে ওই বিমান সংস্থার টিকিট পাওয়া যাচ্ছে। ইকনোমি ক্লাসের জন্য দেওয়া হচ্ছে এই ছাড়। অফারের টিকিট বুক করা যাবে আগামীকাল ২৮শে ফেব্রুয়ারি থেকে আগামী ২০ই সেপ্টেম্বরের মধ্যে ভ্রমণের জন্য। এছাড়া এই বিমান সংস্থার বিজনেস ক্লাসের টিকিটে ৬০ শতাংশ ও প্রিমিয়াম ইকনমিতে ৪০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন