
আন্তর্জাতিক ডেস্কঃ মাঝারি মাপের ভূমিকম্পে পরপর দু’বার কেঁপে উঠল নেপাল। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী শহর কাঠমাণ্ডুতেও। রিখটার স্কেলে ৪.৬ ও ৪.৭ মাত্রার এই ভূকম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। প্রথম কম্পন অনুভূত হয় সকাল ৯টা বেজে ২২মিনিটে। পরের কম্পনটি অনূভূত হয় ১০টা বেজে ৬ মিনিটে। প্রথম ভূকম্পনের কেন্দ্রস্থল মধ্য নেপালের সালু। পরের ভূকম্পনের কেন্দ্রস্থলটি পশ্চিম নেপালের সোয়ারনা ।
উল্লেখ্য, গত ২০১৫-র ২৫শে এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ৭.৮ মাত্রার এই বিপর্যয়ে প্রায় ৯ হাজার জনের মৃত্যু হয়। এই ঘটনায় ৮ লাখ বাড়ি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। ভারত নেপাল সীমান্তবর্তী এবাকায় ১০২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয় ১৩ হাজার বাড়ি ।