
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানে সরকারি বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকটি গ্রাম তালেবান জঙ্গিদের হাত থেকে নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময় অন্তত ৪ জঙ্গি নিহত হয়। আহ সোমবার প্রাদেশিক পুলিশ প্রধান নূর হাবিব গুলবাহারী এ কথা জানান।
সাংবাদিকদের তিনি বলেন, ‘এই অভিযানে অন্তত ৪ তালেবান বিদ্রোহী নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘন্টায় এই অভিযানে দান্দ-ই-গোরি জেলার বেশ কয়েকটি গ্রামকে তালেবান জঙ্গিদের কবল থেকে মুক্ত করা হয়েছে। ’ তবে এ ব্যাপারে তালেবান জঙ্গিদের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।