News71.com
 International
 27 Feb 17, 06:44 PM
 300           
 0
 27 Feb 17, 06:44 PM

ফিলিপাইনে আবু সায়াফ জঙ্গিগোষ্ঠী কতৃক ১ জার্মান নাগরিককে শিরচ্ছেদ করে সোস্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট.....

ফিলিপাইনে আবু সায়াফ জঙ্গিগোষ্ঠী কতৃক ১ জার্মান নাগরিককে শিরচ্ছেদ করে সোস্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট.....

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে আবু সায়াফ জঙ্গিগোষ্ঠী এক জার্মান নাগরিকের শিরশ্ছেদ করে সেটার ভিডিও পোস্ট করেছে। জুর্গেন কান্টনার নামের এই জার্মান নাগরিকের জন্য ৬ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছিল জঙ্গি সংগঠনটি।

গতকাল রবিবার সেই মুক্তিপণ দেয়ার শেষ দিন ছিল। গত নভেম্বরে মালয়েশিয়ায় সাবাহ প্রদেশে একটি ইয়ট থেকে তাকে অপহরণ করা হয়, তার সঙ্গী সাবিন মার্জের মৃতদেহ পাওয়া যায় সেখানে। এর আগে ২০০৮ সালে সোমালীয় জলদস্যুরা অপহরণ করেছিল এই দুইজনকে। তখনো ৬ লাখ ডলার মুক্তিপণ দিয়ে সেখান থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

জঙ্গিবাদ মনিটরিং সংস্থা সাইটের প্রতিবেদনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ছুরি দিয়ে শিরশ্ছেদ করা হচ্ছে। ফিলিপাইনের সরকারি প্রতিনিধি জেসাস দুরেজা তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীসহ সব সেক্টরের মাধ্যমে শেষমুহুর্ত পর্যন্ত আমরা তার জীবনরক্ষার চেষ্টা করেছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়েছি। 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের আবু সায়াফ জঙ্গিগোষ্ঠী নিষ্ঠুরতার জন্য কুখ্যাত। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য পোষণ করেছে তারা। তারা ফিলিপিনো নাগরিকসহ অনেক বিদেশিকে অপহরণ করেছে। অনেকে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে, তবে অনেকে আটক রয়েছে তাদের কাছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন