News71.com
 International
 27 Feb 17, 11:47 PM
 235           
 0
 27 Feb 17, 11:47 PM

শ্রীলঙ্কায় দক্ষিণাঞ্চলে প্রিজন ভ্যানে গুলি, নিহত ৭।।

শ্রীলঙ্কায় দক্ষিণাঞ্চলে প্রিজন ভ্যানে গুলি, নিহত ৭।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে আজ সোমবার একটি প্রিজন ভ্যানে হামলায় ৭  জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর কালুতারায় এ ঘটনা ঘটে। প্রিজন বাসটিতে হামলা চালিয়ে শীর্ষস্থানীয় অপরাধচক্রের সদস্যসহ ৭  জনকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, বন্দুকধারীরা গাড়িতে করে বাসের কাছে এসে নির্বিচারে গুলি চালায়। এই ঘটনায় নিহত এক অপরাধ চক্রের সদস্যকে সনাক্ত করা হয়েছে। তার নাম অরুণা উদাইয়াশান্তা। এই ঘটনায় ২ কারা কর্মকর্তাও নিহত হয়েছে। এক বছরের মধ্যে শ্রীলঙ্কায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো এ ধরণের হামলা চালানো হল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন