News71.com
 International
 28 Feb 17, 10:09 AM
 231           
 0
 28 Feb 17, 10:09 AM

সিরিয়ায় মিসাইল হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার দ্বিতীয় সর্বোচ্চ নেতা নিহত ।।

সিরিয়ায় মিসাইল হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার দ্বিতীয় সর্বোচ্চ নেতা নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার ইদলিবে মিসাইল হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু আল খাইর আল-মাসরি নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার চালানো এই হামলায় তারা নিহত হন বলে দাবি করেছেন দু্ই কর্মকর্তা। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান দাবি করে, গত রবিবারের হামলায় মাসরি নিহত হন। সিরিয়ার বিরোধী দলের সদস্যরাও একই দাবি করেন ।

আল-মাসরির প্রকৃত নাম মুহাম্মদ রজব আবদ আল-রাহমান। তিনি মিশরীয় নাগরিক। হামলার সময় তিনি একটি গাড়িতে অবস্থান করছেন। সিরিয়ার সিভিল ডিফেন্স থেকে ফেসবুকে ছবি দেয়া হয়েছে। তারা জানায়, হামলায় মাসরি ছাড়া আরো দুইজন নিহত হয়েছেন। ২০০৫ সালে আবদ আল রাহমানকে সন্ত্রাসী ঘোষণা করে যুক্তরাষ্ট্র ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন