News71.com
 International
 28 Feb 17, 01:43 PM
 250           
 0
 28 Feb 17, 01:43 PM

আলজেরিয়ায় পুলিশ প্রধানের হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিল আদালত ।।

আলজেরিয়ায় পুলিশ প্রধানের হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিল আদালত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আলজেরিয়ার সাবেক এক পুলিশ কর্নেলকে গতকাল সোমবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ২০১০ সালে এক বৈঠক চলাকালে দেশটির পুলিশ প্রধান আলী তোনসিকে গুলি করে হত্যার দায়ে তাকে এ সাজা দেয়া হয়। দেশটির জাতীয় বার্তা সংস্থা একথা জানায়। বিচারে কোয়াইব ওলতাচিকে ওই হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। ৩ ঘণ্টা ধরে যুক্তিতর্ক উপস্থাপনের পর এ মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। ওলতাচির আইনজীবীরা এ মামলা উচ্চ আদালতে নিতে ৮ দিন সময় পাবেন। মানবাধিকার গ্রুপ অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল জানায়, ২০১৫ সালে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেয়া দেশের নামের তালিকায় আলজেরিয়ার অবস্থান ছিল অষ্টম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন