News71.com
 International
 28 Feb 17, 01:48 PM
 263           
 0
 28 Feb 17, 01:48 PM

মসুলে আইএস হতে ১টি সেতু পুনরুদ্ধার করল দেশটির সেনাবাহিনী।।     

মসুলে আইএস হতে ১টি সেতু পুনরুদ্ধার করল দেশটির সেনাবাহিনী।।     

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের পশ্চিম মসুলে ধ্বংস হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটি সেতু পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।  গত সোমবার দখলে নেওয়া এ সেতুটি টাইগ্রিস নদীর দুই প্রান্তের যোগাযোগ স্থাপনে কাজ করবে বলে মনে করছে তারা। ইতোমধ্যে উদ্ধারের পরপরই এ সেতু ব্যবহার করে আইএসের হাত থেকে বাঁচতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিরাপদ স্থানে চলে গেছে।

মার্কিন সমর্থিত সেনা ও পুলিশের যৌথবাহিনী জনবহুল এ শহরে ইসলামিক স্টেট- আইএস’র বিরুদ্ধে লড়াইয়ে বেশ এগিয়ে আছে।  রাস্তায় কঠিন লড়াই মোকাবিলা করে তারা মসুলের পশ্চিমাঞ্চলের এই  সেতুটি দখলে নেওয়ার ঘোষণা দেয়। সেতুটি সংস্কার করা হলে পূর্বাঞ্চল থেকে বিভিন্ন ধরনের সরবরাহের কাজ আরও সুবিধাজনক হবে মনে করছে সেনাবাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন