News71.com
 International
 28 Feb 17, 02:49 PM
 261           
 0
 28 Feb 17, 02:49 PM

লিবিয়াতে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন অভিবাসী শিশুরা ।।

লিবিয়াতে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন অভিবাসী শিশুরা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে হাজার হাজার অভিবাসী শিশুরা মারাত্মক নির্যাতনের শিকার হচ্ছে বলে সর্তক করছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসেব মতে, প্রায় ২৬ হাজার নিঃসঙ্গ শিশু লিবিয়াতে মানবেতর জীবন যাপন করছে যারা গত বছরে এ অঞ্চলে ভয়াবহ গৃহযুদ্ধকালীন ক্রান্তিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে আশ্রয় নিয়েছে ।

নতুন এক গবেষণায় ইউনিসেফ বলছে, বহু শিশু এখানে এসে পাচারকারীর হাতে ও ছিনতাই এর কবলে পড়ে সহিংসতা এবং যৌন নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু গ্রেপ্তার ও নির্বাসনের ভয়ে এদের অনেকেই মুখ ফুটে নির্যাতনের কথা বলতে পারছে না। সংস্থাটি আরো বলছে যে, লিবিয়ার আশ্রয় কেন্দ্রগুলোতে এসব শিশুরা তীব্র পানি, খাবার ও চিকিৎসা সংকটে ভুগছে। গত দুবছর ধরে অভিবাসন প্রত্যাশী এসব শিশুরা এদেশ ওদেশ ঘুরে শেষ পর্যন্ত এখানকার নির্যাতনকে জীবনের নিয়তি হিসেবে মেনে নিতে বাধ্য হচ্ছে। ইউনিসেফ তার প্রতিবেদনে বলছে, এসব শিশুদের জীবনের জন্য এটি একটি মারাত্মক ভ্রমণ, এটি শিশুদের দাসত্ব, সহিংসতা ও যৌন নির্যাতনের এক মহাকাব্য, যা আদৌ শেষ হবে কিনা তা সময়ও বলতে পারছে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন