News71.com
 International
 28 Feb 17, 05:57 PM
 263           
 0
 28 Feb 17, 05:57 PM

প্রথমবারের মতো ভিয়েতনাম সফরে যাচ্ছেন জাপানের সম্রাট আকিহিতো ও রানী মিচিকো ।।

প্রথমবারের মতো ভিয়েতনাম সফরে যাচ্ছেন জাপানের সম্রাট আকিহিতো ও রানী মিচিকো ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের সম্রাট আকিহিতো ও তাঁর স্ত্রী মিচিকো এই প্রথম ভিয়েতনাম সফরে যাচ্ছেন। সফরকালে তাঁরা দেশটিতে বসবাসকারী জাপানী সৈন্যদের পরিবারের সঙ্গে সাক্ষাত করবেন। সাত দশকেরও বেশি সময় আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আকিহিতোর পিতা এসব জাপানী সৈন্যকে সেখানে পাঠিয়েছিলেন। পুরনো যুদ্ধক্ষেত্রগুলোতে একের পর এক সফরের অংশ হিসেবে ৮৩ বছর বয়স্ক এ সম্রাট আগামী মঙ্গলবার সর্বশেষ ভিয়েতনাম যাচ্ছেন।

টোকিও’র হানেদা বিমানবন্দরে আকিহিতো বলেন, আশা করছি ভিয়েতনামে আমাদের এই সফর দুই দেশের পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে সহায়ক হবে। জানা গেছে, আকিহিতো ও মিচিকোর হ্যানয় ও হো সফরের কথা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ভিয়েতনামে অবস্থানরত জাপানী সৈন্যদের পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাত করবেন। উল্লেখ্য, ঔপনিবেশিক শাসক ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতার জন্যে লড়াইয়ে ভিয়েতনামের বিপ্লবী নেতা হো চি মিনের সঙ্গে প্রায় ৭শ জাপানী সৈন্য যোগ দেয়। ১৯৫৪ সালে ফ্রান্সের পরাজয়ের পর এসব সৈন্যকে দেশে ফেরার আদেশ দেয় জাপানী কর্তৃপক্ষ। কিন্তু সেনাদের স্ত্রী ও সন্তানেরা তাতে বাধা দেয়। ভিয়েতনাম সফর শেষে সম্রাট আকিহিতো রোববার স্ত্রীসহ ব্যাংকক যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন