
আন্তর্জাতিক ডেস্কঃ নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস গত ২৬শে ফেব্রুয়ারি চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ে 'ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র' উদ্বোধন করেছেন। সামাজিক বিজ্ঞানে নেতৃস্থানীয় রেনমিন বিশ্ববিদ্যালয়টি বেইজিং ভিত্তিক প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠিত হলো। সামাজিক ব্যবসার উপর বিভিন্ন কোর্স তৈরির মাধ্যমে শিক্ষক ও ছাত্রদের মধ্যে এ বিসয়ে ধারণা প্রসার এবং ব্যবসা, শিল্প, সরকার ও নীতি প্রণেতাদের মাধ্যমে চীনে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের সম্প্রসারণ এই কেন্দ্রের লক্ষ্য।
বিশ্ব ব্যাপী এটি ৩৫তম ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। নব প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি উদ্বোধন করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে রেনমিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়টিতে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যাখ্যা করেন।