News71.com
 International
 28 Feb 17, 10:20 PM
 270           
 0
 28 Feb 17, 10:20 PM

উত্তর প্রদেশের চলমান নির্বাচনের প্রচারণায় থাকছেন না রাজীব তনয়া প্রিয়াঙ্কা গান্ধী ।।

উত্তর প্রদেশের চলমান নির্বাচনের প্রচারণায় থাকছেন না রাজীব তনয়া প্রিয়াঙ্কা গান্ধী ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর প্রদেশের চলমান নির্বাচনে দলের জন্য প্রচারাভিযানে অংশ নিচ্ছেন না কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের দলের শীর্ষ কৌশলবিদ গুলাম নবী আজাদ গতকাল এ কথা জানিয়েছেন। গুলাম নবী আজাদ এক সাক্ষাতকারে বলেন,প্রিয়াঙ্কা এখানকার নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তাই তার পক্ষে প্রচারাভিযানে সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে তিনি আর প্রচারণায় থাকছেন না।

এছাড়া স্বাস্থ্যগত কারণে সোনিয়া গান্ধীও এ নির্বাচনে প্রচারাভিযানে থাকছেন না, যা আগেই বলা হয়েছিল। তাকে সাংবাদিকরা তখন প্রশ্ন করেছিলেন, কী সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। এর উত্তরে তিনি বলেন, তেমন জটিল কিছু না। তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।  এর আগে কংগ্রেস নেত্রী উত্তরপ্রদেশের ভোটারদের উদ্দেশে এক ভিডিও বার্তায় (সরাসরি না গিয়ে) বলেন, আপনারা কংগ্রেসের পক্ষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুন। কারণ আপনাদের অকুণ্ঠ সমর্থনই আমাদের জয়ের মালা নিশ্চিত করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন