
আন্তর্জাতিক ডেস্কঃ মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের উত্তরাঞ্চল। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ ।
এক প্রতিবেদনে বলেছে, ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, পাকিস্তানের পেশওয়ার, চিত্রাল, সোয়াত, অ্যাবোটাবাদ, হরিপুর, বাজাউর অ্যাজেন্সি, নাথিয়া গালি, কোহিস্তান, মানসেহরা, বুনার ও এর আশপাশের জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। মিরপুর ও আজাদ কাশ্মিরও কেঁপে উঠেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তানে; ১০ কিলোমিটার গভীরে ।