News71.com
 International
 02 Mar 17, 09:46 AM
 267           
 0
 02 Mar 17, 09:46 AM

মিয়ানমার-চীন সীমান্তে সহিংসতায় নিহত ১৬০ ।।

মিয়ানমার-চীন সীমান্তে সহিংসতায় নিহত ১৬০ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের চীন সীমান্ত সংলগ্ন অঙ্গরাজ্যে সামরিক বাহিনী সঙ্গে জাতিগত সশস্ত্র গ্রুপগুলোর চলা সংঘাতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। নভেম্বর থেকে শুরু হওয়া লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে । গত মঙ্গলবার বিদ্রোহীদের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরুর পদক্ষেপ নেয়ার মধ্যে মিয়ানমার সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ মিয়া তুন ও সাংবাদিকদের এসব তথ্য দেন। তিনি বলেন, গত ৩ মাসে সংঘর্ষে ৭৪ জন সেনা, ১৩ জন সরকারি মিলিশিয়া, ১৫ জন পুলিশ ও ১৩ বেসামরিক নিহত হয়েছে।

এছাড়া বিদ্রোহী নিহত হয়েছে ৪৫ জন এবং গ্রেফতার হয়েছে আরো ৪ জন। এছাড়া তিনি আরো শত শত বিদ্রোহী নিহত হয়েছে বলে অনুমান প্রকাশ করেন। মিয়ানমারের সীমান্ত এলাকায় কয়েক দশক ধরে চলা সহিংসতা বন্ধে শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। এর আগে বিদ্রোহী গোষ্ঠীগুলো জানায়, তারা সরকার-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে কখনই স্বাক্ষর করবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন