News71.com
 International
 02 Mar 17, 10:14 AM
 260           
 0
 02 Mar 17, 10:14 AM

স্ত্রীর ভুয়া চাকরী ইস্যুকে নিয়ে বিপাকে পড়েছেন ফরাসি রক্ষনশীল প্রেসিডেন্ট প্রার্থী ফ্রাঁসোয়া ফিলন .....

স্ত্রীর ভুয়া চাকরী ইস্যুকে নিয়ে বিপাকে পড়েছেন ফরাসি রক্ষনশীল প্রেসিডেন্ট প্রার্থী ফ্রাঁসোয়া ফিলন .....

আন্তর্জাতিক ডেস্কঃ ফরাসি রক্ষণশীল প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্রাঁসোয়া ফিলন তার রাজনৈতিক মিত্রদের অসহযোগী মনোভাবের কারণে বেশ বিপদে পড়েছেন। দেশটির মধ্যপন্থী ইউডিআই দল ও সংসদের নিম্নকক্ষের ২৭ জন সাংসদের মধ্যে আগামী সপ্তাহে এক আলোচনা হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই ফিলনের জন্য একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবেন তারা ।

ইতোমধ্যে স্ত্রীর একটি ভুয়া চাকরী কেলেঙ্কারির ঘটনায় আনুষ্ঠানিক তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন ফিলন। তবে এই অভিযোগকে তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। আর এর মধ্যেই এই অভিযোগের সূত্র ধরে মূল সহায়তাকারীদের একটি বড় অংশ তার পক্ষের প্রচারণা থেকে সরে গেছে। দেশটির পররাষ্ট্র মুখপাত্র ব্রুনো লে মেয়ার ফিলনের এই দুরবস্থায় তাকে ত্যাগকারী সমর্থক ও নির্বাচনের ক্রান্তিলগ্নে তার বিরুদ্ধে তদন্ত শুরু করায় সংশ্লিষ্টদের কড়া ভাষায় সমালোচনা করেছেন। ফিলন জানান, প্রার্থীদের চূড়ান্ত আবেদন জমা দেয়ার মাত্র ২ দিন আগে তার বিরুদ্ধে আগামী ১৫ই মার্চ আদালতে হাজির হওয়ার সমন জারি হয়েছে। যা কোনভাবেই কাম্য ছিলনা বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন