News71.com
 International
 02 Mar 17, 10:19 AM
 265           
 0
 02 Mar 17, 10:19 AM

ইসরাইলি সেনাবাহিনীর হামলায় গত বছরে ২৬ শিক্ষার্থী নিহত, আহত শিকার ৯০ হাজার ।।

ইসরাইলি সেনাবাহিনীর হামলায় গত বছরে ২৬ শিক্ষার্থী নিহত, আহত শিকার ৯০ হাজার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি সেনাবাহিনীর হামলায় গত বছরে ২৬ শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রায় ৯০ হাজার শিক্ষার্থী এবং সাড়ে ৫ হাজারের বেশি শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম তীরে ১৯৮ জন শিক্ষার্থী ও কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এক শিক্ষক নিহত, ১ হাজার ৮১০ জন শিক্ষার্থী, ১০১ জন শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা আহত হয়েছেন। ১৬২ টি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। অভিযান, রাবার বুলেট এবং গ্যাস নিক্ষেপ করে হামলা চালানো হয়েছে স্কুলগুলোতে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন