News71.com
 International
 02 Mar 17, 10:20 AM
 261           
 0
 02 Mar 17, 10:20 AM

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিত্যক্ত ফ্যাক্টরিতে আগুন লেগে ৩ জনের মৃত্যু ।।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিত্যক্ত ফ্যাক্টরিতে আগুন লেগে ৩ জনের মৃত্যু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে আগুন লেগে ৩ জন মারা গেছে। গতকাল বুধবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে বিস্ফোরণের মাধ্যমে আগুন ধরে গেলে অগ্নি নির্বাপণকারীদের ডাকা হয়। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ৪০ মিনিট ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ফ্যাক্টরির ভেতর থেকে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ২জন পুরুষ ও ১জন নারী রয়েছেন। পরিত্যক্ত হয়ে যাওয়ায় মাঝেমধ্যে উদ্বাস্তু মানুষেরা আশ্রয় নিতো এ ফ্যাক্টরিতে ।

দেশটির পুলিশ বলছে, ইতোমধ্যে বিশেষজ্ঞ টিম আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। দেশটির টেলিভিশনে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, শহরের পশ্চিম পাশের ঐ ফ্যাক্টরিতে আগুন জ্বলার সময় ভেতর থেকে তিনি মানুষের কান্না ও চিৎকার শুনতে পেয়েছেন। তবে ততক্ষণে আগুন নির্বাপণ বাহিনী এসেও হাজির। তারপরও ভেতরে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন