
আন্তর্জাতিক ডেস্কঃ গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার শাস্তি বাড়িয়েছে যুক্তরাজ্যে। গতকাল বুধবার থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়েছে দেশটিতে। নতুন নিয়ম অনুযায়ী, গাড়ি চালানোর সময় হাতে ধরে মোবাইলে কথা বলা অবস্থায় ধরা পড়লে তাদের ২০০ পাউন্ড জরিমানা করা হবে। সেই সঙ্গে তাদের লাইসেন্সে যুক্ত হবে ৬ পয়েন্ট। আগের নিয়মে এসব শাস্তি এর অর্ধেক ছিল।
২০০৩ সালে প্রথম এই শাস্তির নিয়ম চালু হয় যুক্তরাষ্ট্রে। তখন এ শাস্তি ছিল ৩০ পাউন্ড। এরপর ২০০৭ সালে তা দ্বিগুণ করা হয়। দেশটির পরিবহন বিভাগের হিসেবে, ২০১৪ সালে গাড়ি চালানো সময় ফোনে কথা বলার কারণে ২১টি বড় দুর্ঘটনা ঘটেছে।