
আন্তর্জাতিক ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল প্রচারণা চলাকালে গত বছর মার্কিন এটর্নি জেনারেল জেফ সেশনস দুইবার রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করেছেন। দেশটির সরকারের বরাত দিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তবে গত বছরের জানুয়ারিতে এ বিষয়টির উপর চলা নিশ্চিতকরণ শুনানিতে সেসময়ে দেশটির সিনেটর পদে থাকা সেশনস বেপারটি পুরোপুরি চেপে যান। এছাড়া গতকাল বুধবারের এক বিবৃতিতেও তিনি জোর দিয়ে বলেন, মার্কিন নির্বাচন চলাকালীন সময়ে তিনি কোনো রাশিয়ান প্রতিনিধির সঙ্গে প্রচারণার বিষয়টি নিয়ে আলাপ করেননি।
এ ঘটনায় গণতান্ত্রিক হাউস সংখ্যালঘু নেতা ন্যান্সি পেলোসি সেশনসকে অভিযুক্ত করে বলেন, শপথ অধীনে মিথ্যে বলায় তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। অন্যান্য ডেমোক্রেট নেতারা বলছেন, রাশিয়ান কর্তৃপক্ষের হস্তক্ষেপের ফলেই তার বিরুদ্ধে তদন্তে পিছু হটে মার্কিন গোয়েন্দা সংস্থা। এর আগে আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপে রাশিয়ান প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের ঘটনায় ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান আরেক কর্মকর্তা ফ্লিন।