News71.com
 International
 02 Mar 17, 01:08 PM
 270           
 0
 02 Mar 17, 01:08 PM

ইহুদি সম্প্রদায়কে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস মার্কিন প্রশাসনের ।।

ইহুদি সম্প্রদায়কে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস মার্কিন প্রশাসনের ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন কর্তৃপক্ষ গতকাল বুধবার ইহুদি সম্প্রদায়ের লোকজনকে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে। গত নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তাদেরকে একের পর এক হুমকি দেয়া ও হামলার প্রেক্ষাপটে এমন প্রস্তাব দেয়া হয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির- ডিএইচএস সেক্রেটারি জন কেলি গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, ডিএইচএস ইহুদি সম্প্রদায়ের লোকজনকে পরামর্শ ও সুরক্ষা প্রদানেরও আশ্বাস দিচ্ছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে ৫০ টি রাজ্যের সবক’টিতেই ডিএইচএসের প্রটেকটিভ সিকিউরিটি অ্যাডভাইজর রয়েছে। তারা সরকার, শিল্প প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকে। এছাড়াও সু-রক্ষাব্যবস্থা, হুমকি ও নিরাপত্তা সচেতনতা বিষয়ে বিশেষ পরামর্শ দেয় তারা। কেলি আরো বলেন, সন্ত্রাসবাদ দমন বিশেষজ্ঞরা ফেডারেল সহযোগিতা পাওয়ার ব্যাপারে ইহুদি সম্প্রদায়ের কাছে তথ্যও সরবরাহ করবে। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্যের অন্তত ১০০টি ইহুদি কেন্দ্র ও স্কুলকে বোমা হামলাসহ নানা হুমকি দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন