News71.com
 International
 02 Mar 17, 02:08 PM
 286           
 0
 02 Mar 17, 02:08 PM

মঙ্গলে ৬ লাখ লোকের বাসযোগ্য শহর তৈরীর প্রকল্প হাতে নিয়েছে আরব আমিরাত সরকার.....

মঙ্গলে ৬ লাখ লোকের বাসযোগ্য শহর তৈরীর প্রকল্প হাতে নিয়েছে আরব আমিরাত সরকার.....

নিউজ ডেস্ক : অন্য কেউ মঙ্গলগ্রহে মানুষ নেওয়ার এমন ঘোষণা দিলে তা বিশ্বাস করার কারণ ছিল না। কিন্তু ঘোষণাটি দিয়েছে এমন এক দেশ, যারা ইতোমধ্যেই সমুদ্রের বুকে কৃত্রিম দ্বীপ তৈরির মতো বিশাল সব মেগাপ্রকল্প বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। সে দেশটিই যখন আবার মঙ্গলগ্রহে বসতি গড়ে তোলার ঘোষণা দিয়েছে, তখন নড়েচড়ে বসছেন বিশেষজ্ঞরা। বিষয়টি অনেকটা কল্পবিজ্ঞানের মতোই। তবে সুদূরপ্রসারী এ পরিকল্পনা বাস্তবায়িত হলে মঙ্গলগ্রহে ছয় লাখ মানুষের বসবাসের উপযোগী একটি স্বয়ংস্বম্পূর্ণ শহর তৈরি করবে আরব আমিরাত।

প্রকল্প সংশ্লিষ্টরা বলেছেন এ প্রকল্প এখনই বাস্তবায়িত হচ্ছে না। আমরা যারা এখন পৃথিবীতে বসবাস করছি, তারা ক’জন এটি দেখে যেত পারব তা নিয়েও প্রশ্ন রয়েছে। ঘোষণা অনুযায়ী, ২১৭৭ সালে মধ্যে মঙ্গলগ্রহে শহর তৈরি করবে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলগ্রহে প্রথম শহর গড়ে তোলার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত নতুন একটি প্রকল্প হাতে নিয়েছেন। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম 'মঙ্গল ২১১৭ প্রকল্প'র ঘোষণাও করে দিয়েছেন।

তিনি বলেছেন, 'ভিনগ্রহে অবতরণে মানুষের স্বপ্ন দীর্ঘদিনের। আমাদের লক্ষ্য এই স্বপ্নের বাস্তবায়ন করা। বিজ্ঞান এবং মানব সভ্যতাকে ভিনগ্রহে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। '‌আরব আমিরাত সরকারের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য মঙ্গলে একটি ছোট শহর প্রতিষ্ঠা করা। এছাড়া মঙ্গল ২১১৭ প্রকল্পের উদ্দেশ্য গবেষণার কাজকে ত্বরান্বিত ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থা গড়তে একদল বিজ্ঞানীকে প্রস্তুত করা। 'এর আগে ২০১৪ সালের জুলাইয়ে মঙ্গলে অভিযানের কথা ঘোষণা করেছিল আরব আমিরাত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন