News71.com
 International
 02 Mar 17, 02:09 PM
 268           
 0
 02 Mar 17, 02:09 PM

থাইল্যান্ডে বন্দুক হামলায় ৮ বছরের শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত।।

থাইল্যান্ডে বন্দুক হামলায় ৮ বছরের শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের গোলযোগপূর্ণ এক গ্রামে আজ বৃহস্পতিবার বন্দুক হামলায় ৮ বছরের এক শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। দেশটির দক্ষিণপ্রান্তে মালয় মুসলিম বিদ্রোহীরা এক দশকের বেশি সময় ধরে তৎপরতা চালিয়ে আসছে। বিদ্রোহীদের হামলা ও সরকারি বাহিনীর অভিযানে এ পর্যন্ত অন্তত ৬ হাজার ৮শ’ লোক প্রাণ হারিয়েছে। উভয় পক্ষের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এঘটনায় দেশটির প্রত্যন্ত ওই গ্রামের উপপ্রধানের স্ত্রী ও শ্যালিকাকে বহনকারী ওই গাড়ির উপর অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। তবে গাড়িতে থাকা অপর দুই আরোহী ভয়াবহ এই হামলা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন