News71.com
 International
 02 Mar 17, 08:01 PM
 259           
 0
 02 Mar 17, 08:01 PM

যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি তিব্বতের নারী ফুটবলদলের সদস্যরা।। 

যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি তিব্বতের নারী ফুটবলদলের সদস্যরা।। 

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি তিব্বতের নারী ফুটবল দলের সদস্যরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠেয় একটি ফুটবল টুর্নামেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিল দলটি। মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে, তাদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার মতো ‘গ্রহণযোগ্য কোন কারণ নেই’। জানা যায়, শরণার্থী হিসেবে ভারতে বাস করেছে তিব্বতের নারী ফুটবল দলটির অধিকাংশ খেলোয়াড়। তারা দিল্লির মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন জানায়। ট্রাম্প প্রশাসন সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে তিব্বত ও ভারতীয় নাগরিকরা এই তালিকার বাইরে ছিলেন।

তিব্বত নারী ফুটবল দলের নির্বাহী পরিচালক ও মার্কিন নাগরিক ক্যাসি চিল্ডার্স জানান,মার্কিন দূতাবাস তার দেশের নারী ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা আবেদন প্রত্যাখ্যান করায় তিনি ‘লজ্জিত’। তিব্বতের নাগরিকরা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন এই আশঙ্কায় মার্কিন কর্মকর্তারা তাদেরকে ভিসা দিতে চান না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন