
আন্তর্জাতিক ডেস্কঃ পাক-আফগান সীমান্তের কাছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সম্প্রসারণ নীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলবে। মার্কিন প্রেসিডেন্ট যখন বিদ্রোহী গ্রুপটিকে “পুরোপুরি ধ্বংস” করার অঙ্গীকার করেছে, তখনই এমন ইঙ্গিত পাওয়া গেল। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিগোষ্ঠীটি আফগান-পাকিস্তানের নতুন নতুন জায়গাতে তাদের পরিধি সম্প্রসারণ করছে, নতুন নতুন যোদ্ধা নিয়োগ দিচ্ছে এবং এ অঞ্চলে হামলার সংখ্যাও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের সুফি মাজারে গতমাসে বোমা হামলা চালানোর কথা স্বীকার করেছে আইএস নামে পরিচিত খোরাসান প্রদেশের কয়েকজন সদস্য। এছাড়া সংগঠনের কিছু বন্দুকধারী দেশটির উত্তরাঞ্চলে ৬ জন স্থানীয় ত্রাণকর্মীকে হত্যা করার কথাও জানিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংগঠনটির শক্তিশালী ঘাঁটি রয়েছে।
তবে যেকোন ধরনের সম্প্রসারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করবে। এর আগে মধ্যপ্রাচ্যভিত্তিক আইএস’কে ‘পুরোপুরি নিশ্চিহ্ন’ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে আফগানিস্তানের বিষয়ে তিনি তেমন কিছু বলেননি। এদিকে ১৫ বছরের জন্য মার্কিন বাহিনীকে ঐ দেশে রাখার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র এখন শুধু তালেবান নয় আইএস অনুগত যোদ্ধাদের নিয়েও কম শঙ্কিত।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র শাহ হুসেইন মরতাজাউই বলেছেন, দায়েশ (আইএস এর আরবি নাম) শুধু আমাদের জন্য নয় এ অঞ্চল এবং পুরো বিশ্বের জন্যই হুমকিস্বরূপ। তাছাড়া মধ্যপ্রাচ্যের সাথে আফগান আইএসের মধ্যে সরাসরি হামলা পরিচালনার ক্ষেত্রে কোন সংযোগ আছে কিনা সেটি এখনও পরিষ্কার হওয়া যায়নি। এদিকে আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া মুসলিমদের ওপর বেশ কয়েকটি হামলা পরিচালনা করার পেছনে এ সংগঠন জড়িত বলে মনে করা হয়। এছাড়া ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মাজারে বোমা হামলার ঘটনা সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর মধ্যে ছাপ ফেলে গেছে।আফগানিস্তানে সংগঠনের শক্ত ঘাঁটি পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশ থেকে পাক ভূখণ্ডে হামলা চালায় তারা।