News71.com
 International
 03 Mar 17, 12:35 PM
 262           
 0
 03 Mar 17, 12:35 PM

গাজায় হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সেনারা ।।

গাজায় হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সেনারা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সেনারা। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিমান ও ট্যাংকের সাহায্যে তারা হামাসের দুটি পর্যবেক্ষণ টাওয়ারের ওপর হামলা করেছে। হামাসের একটি সূত্র গাজার উত্তরাঞ্চলে ওই হামলার কথা নিশ্চিত করেছে। ইসরাইল দাবি করেছে, তাদের সেনাদের নিয়মিত তৎপরতার ওপর হামাসের পক্ষ থেকে গুলি চালানো হলে বিমান ও ট্যাংক হামলা চালানো হয় ।

এর আগে গত সোমবার ইসরাইলি বাহিনীর যুদ্ধবিমান থেকে কয়েক দফা হামলা চালানো হলে কমপক্ষে ৪ ব্যক্তি আহত হন। সেদিনও হামাসের 'রকেট হামলা'র কারণ দেখিয়ে ইসরাইল হামলা চালায়। গত মাসে গাজা-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইসরাইলের বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, তেল আবিবের হামলা বড় ধরনের সঙ্ঘাত ডেকে আনতে পারে। সংস্থাটি ইসরাইলি হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন