News71.com
 International
 03 Mar 17, 12:40 PM
 255           
 0
 03 Mar 17, 12:40 PM

রাসায়নিক যুদ্ধের জন্য ভারতের প্রস্তুত থাকা উচিত ।। ভারতীয় সেনাপ্রধান

রাসায়নিক যুদ্ধের জন্য ভারতের প্রস্তুত থাকা উচিত ।। ভারতীয় সেনাপ্রধান

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধক্ষেত্রে চীন কিংবা পাকিস্তান প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এই নিয়ে দ্বিতীয় দফা ভারতীয় সামরিক বাহিনীর শীর্ষ পদ থেকে এ রকম হুঁশিয়ারি উচ্চারণ করা হলো । ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও’র এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির সেনাপ্রধান।

তিনি বলেন, 'আমাদের রাসায়নিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত।' এ অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর কাছে পরমাণু, জৈব এবং রাসায়নিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার উপযোগী যান বা এনবিসিআরভি হস্তান্তর করা হয়। পাশাপাশি হস্তান্তর করা হয় এসব পরিস্থিতিতে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ ওষুধও। এর আগে, সীমিত যুদ্ধে ভারতের বিরুদ্ধে এ ধরণের অস্ত্র ব্যবহারের বিষয়ে আশঙ্কা ব্যক্ত করেছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পাররিকার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন