
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত শাসিত কাশ্মীরের এক ‘স্নো-শু’ ক্রীড়াবিদকে এক মার্কিন নাবালিকাকে যৌন হয়রানীর দায়ে আটক করছে দেশটির পুলিশ। এ ঘটনায় ২৪ বছরের ভারতীয় যুবক তানভীর হোসেনকে নিউইয়র্কের সারানাক লেকের পুলিশ রিমান্ডে নিয়েছে, যেখানে তিনি ২০১৭ স্নো-শু বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়েছিলেন। এরআগে ৭ মুসলিম দেশ সংক্রান্ত নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে তানভীরকে মার্কিন ভিসা প্রদানে অস্বীকার করে ট্রাম্প সরকার, কিন্তু পরবর্তীতে দেশটির কর্মী ও সিনেটরদের আন্দোলনের ফলে তিনি সেখানে যেতে সক্ষম হন।
এতে তার আইনজীবীর দাবি করছেন, তানভীর সম্পূর্ণ নির্দোষ। সারানাক লেক পুলিশের বিবৃতিতে বলা হয়, এই এথলেট ১২ বছর বয়েসী এক বালিকাকে জোরপূর্বক চুমু খাওয়ার চেষ্টা করে। এতে শিশুটি মানসিকভাবে আঘাত পেতে পারে ও দেশটির আইনে তা শিশু নির্যাতনের আওতায় পরে বলেও জানায় পুলিশ। তবে বার্তা সংস্থা জানায়, এই ঘটনায় বলপূর্বক কিছু ছিলনা। এখানে দুই ব্যক্তির বয়সের পার্থক্যকে তানভীরের বিরুদ্ধে অভিযোগ হিসেবে ধরা হয়েছে।