
নিউজ ডেস্ক : রাজস্থানে জিপ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ ব্যক্তি নিহত হয়েছেন। আহত জিপ চালকের অবস্থা সংকটাপন্ন। আজ শুক্রবার (০৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০ টার দিকে রাওয়াতসর-হনুমানগড় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাওয়াতসর থেকে ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই জিপটি হনুমানগড় শহরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অতিরিক্ত পুলিশ সুপার নির্মল বিষ্ণু বলেন, দূর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে। তবে জিপের চালকের অবস্থা সংকটাপন্ন। দূর্ঘটনায় জিপটি উল্টে গেলে অনেকে চাপা পড়েন। এতে মরদেহগুলো বিকৃত হয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে।