
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিমেন্টভর্তি একটি ট্রাকের সাথে একটি বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। মিয়ানমার সীমান্তবর্তী ইউনান প্রদেশে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তায় উল্টে পড়ে। আজ শুক্রবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, এতে ঘটনাস্থলেই নয়জন এবং অপর একজন হাসপাতালে নেয়ার পর মারা যান। ট্রাফিক আইন মেনে না চলায় চীনে প্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। ডিসেম্বরে কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালে চীনে এক লাখ ৮০ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৫৮ হাজার লোকের প্রাণহানি ঘটে।