News71.com
 International
 03 Mar 17, 07:19 PM
 232           
 0
 03 Mar 17, 07:19 PM

২০১৮ সালের মার্চ-এপ্রিলের মধ্যেই ‘চন্দ্রযান-২’ রওনা দিবে চাঁদের উদ্দ্যেশে।। 

২০১৮ সালের মার্চ-এপ্রিলের মধ্যেই ‘চন্দ্রযান-২’ রওনা দিবে চাঁদের উদ্দ্যেশে।। 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের কাজ এগিয়ে চলেছে অত্যন্ত দ্রুত গতিতে। আগামী বছরের মার্চ, এপ্রিলের মধ্যেই ‘চন্দ্রযান-২’ রওনা হয়ে যেতে পারে চাঁদে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার গত বুধবার এ কথা জানিয়েছেন। ওই অভিযানে চাঁদের কক্ষপথে ঘোরার জন্য থাকবে একটি অরবিটার মহাকাশযান। আর তার সঙ্গে থাকবে চাঁদের মাটিতে নামার জন্য একটি ‘ল্যান্ডার’ ও চাঁদের মাটিতে নেমে ঘোরাফেরার জন্য থাকবে একটি ‘রোভার’ মহাকাশযানও। ‘জিএসএলভি-এমকে-টু’ রকেটে চাপিয়ে ‘চন্দ্রযান-২’কে পাঠানো হবে সেখানে।  

ভেলস বিশ্ববিদ্যালয়ের সপ্তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এ দিন ইসরোর চেয়ারম্যান বলেন, ‘চাঁদে নামার জন্য ইতিমধ্যেই মহাকাশযানটির পরীক্ষানিরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে । চন্দ্রযান-২’ যাতে নির্বিঘ্নে, নিরাপদে চাঁদে নামতে পারে, তার জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি ইঞ্জিন বানিয়েছে ইসরো। তার পরীক্ষানিরীক্ষা চলছে তিরুনেলভেলি জেলার মহেন্দ্রগিরি ও বেঙ্গালুরুর চিত্রদুর্গ জেলার চাল্লাকেরে ইসরোর দু’টি কেন্দ্রে। উপগ্রহটিরও পরীক্ষানিরীক্ষা চলছে পুরোদমে।’ তবে ভারত কবে শুক্র গ্রহের কক্ষপথে মহাকাশযান পাঠাবে, সে ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন