
নিউজ ডেস্কঃ লিবিয়ায় সমুদ্র উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে এক বাংলাদেশিসহ ১১৫ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির নৌবাহিনী তাদের উদ্ধার করে। ওই নৌকার ২৫ আরোহী নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনাটি ঘটে।
লিবীয় নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেমের বরাত দিয়ে জানিয়েছে, অতিরিক্ত বোঝাইয়ের কারণে গতকাল শুক্রবার ভোররাতে ওই নৌকা ডুবে যায়। নৌকার আরোহীদের মধ্যে এক বাংলাদেশিসহ সাবসাহারা অঞ্চলের বিভিন্ন দেশের অধিবাসী রয়েছেন।