News71.com
 International
 04 Mar 17, 05:18 PM
 220           
 0
 04 Mar 17, 05:18 PM

ভারতে ৭০ হাজার কোটি কালো রুপি শনাক্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত দল এসআইটি ।।

ভারতে ৭০ হাজার কোটি কালো রুপি শনাক্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত দল এসআইটি ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এ পর্যন্ত ৭০ হাজার কোটি কালো রুপি শনাক্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত দল (এসআইটি)। সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে। এসআইটির ডেপুটি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অরিজিত পাসায়াত জানিয়েছেন, এই টাকার মধ্যে ভারতীয়দের বিদেশে পাচার করা ১৬ হাজার কোটি রুপিও রয়েছে। এসআইটি নিজেদের ষষ্ঠ অন্তর্বর্তী প্রতিবেদন এপ্রিলের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে বলেও জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন