
নিউজ ডেস্কঃ মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে আজ শনিবার সকালে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল হোমালিন শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সাগাইং অঞ্চল ও মিয়ানমার-ভারত সীমান্তের কাছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪১ মিনিটে ভূমিকম্পটি হয়। তাৎক্ষণিকভাবে পার্বত্য অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ।