News71.com
 International
 04 Mar 17, 09:47 PM
 245           
 0
 04 Mar 17, 09:47 PM

রোগ সারাতে গাঁজার চাষ করছে ইতালির সামরিক বাহিনী........

রোগ সারাতে গাঁজার চাষ করছে ইতালির সামরিক বাহিনী........

আন্তর্জাতিক ডেস্কঃ ওষধি হিসেবে ক্যানাবিস বা গাঁজার চল বহুদিনের৷ ইতালি এবার নেদারল্যান্ডস থেকে রপ্তানি করার পরিবর্তে স্বদেশেই গাঁজার চাষের সিদ্ধান্ত নিয়েছে৷ ইতালির সামরিক বাহিনী তাদের ক্যানাবিসভিত্তিক ওষুধপত্র তৈরি করে ফ্লোরেন্স শহরের স্তাবিলিমেন্তো শিমিকো ফার্মাচিউতিকো মিলিতারে কেন্দ্রটিতে ৷ ইতালি মিলিটারির প্রকল্পটি শুধু সামরিক বাহিনীর ১৬৪ বছরের রাসায়নিক ও ঔষধি কেন্দ্রটি শুধু গাঁজার চাষই করে না৷ প্রতিষ্ঠানটিতে তৈরি করা ক্যানাবিসকে সরকারিভাবে ঔষধি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে৷ চূড়ান্ত পদার্থটিকে গাঁজা বললে তার অপমান করা হবে৷ দুনিয়ার সর্বত্র যে গাঁজা-ভাং-চরস খাওয়া হয়, তার সঙ্গে এর সাদৃশ্য অল্পই৷ গাঁজায় যে পদার্থটি নেশাখোরদের নেশা চড়ায়, সেটি হলো টেট্রাহাইড্রোক্যানাবিনল বা টিএইচসি৷ কিন্তু গাঁজার যে সক্রিয় উপাদানটি অঙ্গ-প্রত্যঙ্গের প্রদাহ রোধে ডাক্তারদের কাজে লাগে, সেটি হলো ক্যানাবিডিয়ল বা সিবিডি ৷

প্রায় দুই থেকে ৩ হাজার ইতালীয় বর্তমানে মাল্টিপল সক্লেরোসিসের ব্যথা ও প্রতিবন্ধিত্ব বা কোমোথেরাপির পর বমি বমি ভাব কমাতে মেডিক্যাল ক্যানাবিস ব্যবহার করে থাকেন৷ ‘‘আর আমার খেয়ে দেখার ইচ্ছেও নেই’’, বলেন কর্নেল আন্তোনিও মেদিকা, যিনি ফ্লোরেন্সে ইতালির সামরিক বাহিনীর ক্যানাবিস পরীক্ষাগারের দায়িত্বে৷ তাঁর এক সহকর্মী, আরেক কর্নেল না জাঁদরেল নাকি ঠাট্টা করে বলছিলেন: ‘৪০ বছর ধরে আমরা সৈন্যদের সেনা ছাউনিতে ক্যানাবিস সেবন রোখার চেষ্টা করেছি – আর আজ আমরা নিজেরাই গাঁজার চাষ করছি!’ জীবাণুমুক্ত, অবরুদ্ধ পরিবেশে ক্যানাবিস উৎপাদন করতে হয় ৷

খোলা মাঠে চাষ করলে তাতে নানা ধরনের বিষক্রিয়াযুক্ত রাসায়নিক, বিশেষ করে পারদের মতো হেভি মেটাল এসে ঢোকে, কেননা গাছগুলো তা সহজেই শুষে নিতে পারে – বোঝালেন কর্নেল মেদিকা৷ ক্যানসার রোগীদের আরাম দেয় ক্যানাবিস । ২০১৭ সালের জানুয়ারি মাসে জার্মান সংসদ একটি যুগান্তকারী বিলে মেডিক্যাল মারিজুয়ানার ব্যবহার অনুমোদন করে – যেমন কোমোথেরাপির পর ক্যানসার রোগীদের বমি বমি ভাব দূর করতে৷ টিউমার রোগীদের খিদে বাড়াতেও নাকি মারিজুয়ানা সাহায্য করে, যাতে তাদের ওজন আরো কমে না যায়৷ মাল্টিপল সক্লেরোসিসের লক্ষণ কমাতেও নাকি মারিজুয়ানা কাজে লাগে। ল্যাবরেটরিতে এক কমপাউন্ডার মারিজুয়ানার একটি প্রেস্ক্রিপশন প্রস্তুত করছেন৷ মেড ইন ইতালি গাঁজা সবে ওষুধের দোকানগুলোয় এসে পৌঁছেছে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন