News71.com
 International
 05 Mar 17, 12:17 AM
 269           
 0
 05 Mar 17, 12:17 AM

দেশে নতুন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বছরে এক লাখ একুশ হাজার

দেশে নতুন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বছরে এক লাখ একুশ হাজার

নিউজ ডেস্ক : দেশে প্রতি বছর নতুন করে ১ লাখ ২১ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং বছরে মারা যাচ্ছে ৯১ হাজার ক্যান্সার রোগী। আজ শনিবার (৪ মার্চ) রাজধানীতে জাতীয় ক্যান্সার সম্মেলনে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা: মো: হাবিবুল্লাহ তালুকদার রুসকিন এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ক্যান্সার চিকিৎসা দেশের প্রতিটি জেলায় হওয়া উচিৎ। একই সাথে ক্যান্সার চিকিৎসার খরচ বহনের জন্য স্বাস্থ্য বীমা থাকা উচিৎ। তিনি আরও বলেন, ক্যান্সার চিকিৎসা শুধু মাত্র রাজধানীতে হয়। তা আবার ব্যয় বহুল। জনগণের দ্বারপ্রান্তে চিকিৎসা যাওয়া উচিৎ। এখন ক্যান্সার চিহ্নিত করার সহজ পদ্ধতি বের হয়েছে। ক্যান্সার প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করতে হবে। এসময় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ভিসি ডা: অধ্যাপক কামরুল হাসান খানসহ চিকিৎসক ও পেশাজীবীগণ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন