News71.com
 International
 05 Mar 17, 12:31 AM
 288           
 0
 05 Mar 17, 12:31 AM

ভারতের উত্তর প্রদেশে বিধানসভার ভোটে বোরকা পরা ভোটারদের নিয়ে সন্দেহ।।

ভারতের উত্তর প্রদেশে বিধানসভার ভোটে বোরকা পরা ভোটারদের নিয়ে সন্দেহ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে এখন বিধানসভার ভোট নেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি শেষ ২ দফার ভোট-গ্রহণের আগে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়ে বলেছে বোরকা পরে যারা ভোট দিতে আসবেন, তাদের পরিচয় যেন ভাল করে খতিয়ে দেখা হয়। বোরকা পরে অনেক পুরুষ নাকি ভোট দিয়ে যাচ্ছেন এরকম খবর পেয়েছে তারা।

বিজেপির এই দাবিতে মুসলিম সমাজ ক্ষুব্ধ হয়ে বলেছে এটা তাদের অসুস্থ মানসিকতার পরিচয় আর ধর্মের ভিত্তিতে ভোট মেরুকরণের প্রচেষ্টা। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য আজ ষষ্ঠ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে।

মার্চের ৮ তারিখ শেষ দফার ভোট যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এলাকার সংসদ সদস্য, সেই বারানসিও। শেষ ২ দফার এই ৮৯টি আসনে ভোটের ঠিক আগেই ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে যে বোরকা পরে ভোট দিতে আসবেন যারা, তাদের পরিচয় ভাল করে খতিয়ে দেখা হোক।

বিজেপির উত্তর প্রদেশ রাজ্যের মুখপাত্র বিজয় পাঠক বলেছেন, অনেক এলাকা থেকেই কর্মীরা জানিয়েছেন যে বোরকা পরে পুরুষ মানুষরা ভোট দিয়ে যাচ্ছেন, কিন্তু বুথে মহিলা ভোট কর্মী নেই বলে বোরকার আড়ালে আসলে পুরুষ আছে না নারী, সেটা খতিয়ে দেখা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন