
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে ৯ আরোহীসহ একটি হেলিকপ্টার আজ রবিবার বিধ্বস্ত হয়েছে। এদের মধ্যে ৩ আরোহী প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তা ও সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে। পুলিশের একটি হেলিকপ্টার জাপানের মধ্যাঞ্চলের নাগানো এলাকায় তুষারাবৃত পার্বতের পাশে বিধ্বস্ত হেলিকপ্টারটিকে চিহ্নিত করে ।
সরকারি সম্প্রচার কেন্দ্র ও অন্যান্য সংবাদ মাধ্যম সংবাদটি প্রচার করে। অগ্নিনির্বাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা জানান, ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কিন্তু অন্য ৬ জনের খোঁজ মেলেনি। তাদের সন্ধানে অভিযান চলছে। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আরোহী ৯ জন উদ্ধারকর্মী। এরা পর্বতে উদ্ধার প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল ।