
আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল শনিবার সকাল থেকেই জিম্বাবোয়ের কিতওয়ে শহরে তুমুল শোরগোল। শহরের মুকুবা শপিং মলের আশেপাশে তো টেকা দায়। সবাই হাঁ করে তাকিয়ে আকাশের দিকে। মোবাইল নিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন অনেকেই। আবার অনেকের মনে ভয়। আকাশে যে মানুষের ছায়া পড়েছে, তা শয়তানের নয় তো।
বিশেষজ্ঞদের চোখেও এসেছে বিষয়টি। ডেইলি মেলে প্রকাশিত খবর অনুযায়ী, মানব শরীরের আকারের প্রায় ১০০ মিটার লম্বা ছায়াটি দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি আর কিছুই নয়, একাধিক মেঘ একত্রিত হয়ে তৈরি হয়েছে এই ধরণের আকার।তবে এলাকার লোকেরা এই ভুতুরে ছায়া দেখে টেনে নিয়ে এসেছে হ্যারি পটারের ডিমেনেটর অর্থাৎ শয়তানকেই! অনেকে তো এই ছায়া দেখার পর নানারকম পুজাও সেরে ফেলেছেন শহরে!