News71.com
 International
 06 Mar 17, 01:35 PM
 220           
 0
 06 Mar 17, 01:35 PM

জাপানের নাগানোয় হেলিকপ্টার দূর্ঘটনায় চালকসহ ৯ আরোহী সকলেই নিহত ......

জাপানের নাগানোয় হেলিকপ্টার দূর্ঘটনায় চালকসহ ৯ আরোহী সকলেই নিহত ......

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই মারা গেছেন বলে আজ সোমবার পুলিশ নিশ্চিত করেছে। গতকাল রোববার পাহাড়ে উদ্ধার অভিযান নিয়ে মহড়া চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।খবরে জানানো হয়, নাগানো পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নাগানোর এলাকার কেন্দ্রস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে আজ সকালে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

vগতকাল তুষারে ছাওয়া পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর চালকসহ ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান আজ পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন