News71.com
 International
 07 Mar 17, 03:06 PM
 275           
 0
 07 Mar 17, 03:06 PM

সেনেগালে তেলবাহী ট্রাকের সঙ্গে ১ বাসের সংঘর্ষে ১৮ জন নিহত।।

সেনেগালে তেলবাহী ট্রাকের সঙ্গে ১ বাসের সংঘর্ষে ১৮ জন নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ সেনেগালের উত্তরাঞ্চলে তেলবাহী ট্রাকের সঙ্গে ১ বাসের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছে। এর মাত্র ২ দিন আগে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটে। গতকাল সোমবার দেশটির সংবাদ মাধ্যম এ কথা জানায়। দেশটির সেন্ট লুইস শহরের কাছের মহাসড়কে গত রোববার রাতে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময়ে বাসের সামনের চাকা বিস্ফোরিত হয় এবং বাসটি ট্রাকের ভেতর ঢুকে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

রাষ্ট্রীয় সেনেগালের সরকারি বার্তা সংস্থা জানায়, ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারায়। এতে আহত ৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল সোমবার এদের মধ্যে ৩ জন মারা যায়। গত শুক্রবার দেশটির কাওলাক অঞ্চলে ১ টি বাস ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে ১২ জন নিহত হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন