News71.com
 International
 07 Mar 17, 09:07 PM
 230           
 0
 07 Mar 17, 09:07 PM

দুর্বিসহ মানসিক হতাশায় থাকা সিরীয় শিশুদের প্রতি সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাল সেভ দ্য চিলড্রেন

দুর্বিসহ মানসিক হতাশায় থাকা সিরীয় শিশুদের প্রতি সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাল সেভ দ্য চিলড্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় দীর্ঘস্থায়ী ভয়াবহ যুদ্ধের কারণে বিষময় চাপের মধ্যে বাস করছে সেখানকার শিশুরা। তাই তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ত্রাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি জানিয়েছে, দেশটির পুরো দেশে শিশুদের ধ্বংস খুব শীঘ্রই ঘটবে। কোন ধরনের সাহায্য ছাড়া এটা পরিবর্তন করা সম্ভব নয়। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের চাপে শিশুরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তাদের মধ্যে রাতের বেলা বিছানায় মূত্রত্যাগ করা, আত্মহত্যা করার প্রবণতা এবং অনেক শিশুর মধ্যে আক্রমণাত্মক আচরণ দেখা যাচ্ছে। এ ঘটনাগুলো অনেক বেশি পরিমাণে ঘটছে। দেশটিতে যেসব শিশু আটকে পড়েছে তাদের মধ্যে চরম মাত্রায় মানসিক সংকট দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে, যাকে তারা অদৃশ্য আঘাত বলে উল্লেখ করেছেন।

দেশটির ১০০ শিশুর ওপর সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাছাড়া সাত বছর বয়সী সাড়ে ৪০০শ’র বেশি শিশুর সঙ্গে কথা বলেছে  সেভ দ্য চিলড্রেন। এক্ষেত্রে শিশুরা ছাড়াও তাদের পিতামাতা, শিশুর দেখাশুনাকারী, সমাজকর্মী, ত্রাণকর্মী ও শিক্ষকদের সঙ্গে কথা বলা হয়। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধের মধ্যে সিরীয় শিশুদের মানসিক অবস্থা ও কল্যাণের ওপর গবেষণাটি চালানো হয়েছে। ২০১১ সালে দেশটিতে যুদ্ধ বাধে এবং এ লড়াইয়ে ৩ লাখ মানুষ নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন