News71.com
 International
 08 Mar 17, 12:31 PM
 265           
 0
 08 Mar 17, 12:31 PM

ভারতের লখনউয়ে জঙ্গি হানা, চলছে বন্দুক যুদ্ধ......

ভারতের লখনউয়ে জঙ্গি হানা, চলছে বন্দুক যুদ্ধ......

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাত পোহালেই শেষ দফার ভোট গ্রহণ। তার আগে পুলিশ-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে লখনউ। ভারতের উত্তরপ্রদেশের রাজধানীর ঠাকুরগঞ্জ এলাকায় ১ টি বাড়ি ঘিরে রেখেছে অ্যান্ট টেররিস্ট স্কোয়াড। রাজ্য পুলিশের ডিজি জাভেদ আহমেদ এই গুলির লড়াইয়ের কথা স্বীকার করলেও ঠিক কতজন জঙ্গির বিরুদ্ধে অভিযান চলছে তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, কমপক্ষে ২ জন জঙ্গি রয়েছে ওই বাড়িটির ভিতরে। 

বিধানসভা নির্বাচন নিয়ে এমনিতেই উত্তপ্ত উত্তরপ্রদেশ। রাজনৈতিক উত্তাপ থাকলেও দীর্ঘ ভোট পর্বে বড় রকমের গোলমাল হয়নি। কিন্তু শেষ দফার আগে রাজধানী শহরে পুলিশ-জঙ্গি গুলির লড়াই চলায় স্বাভাবিক ভাবেই উত্তাপ ছড়িয়েছে গোটা রাজ্যে। অন্তত ২০ জন কমান্ডো অভিযানে অংশ নিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়। 

শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে, লখনউয়ের যে এলাকায় এখন অভিযান চলছে, এটিএস সেই এলাকাটিকে ঘিরে ফেলে বিচ্ছিন্ন করে দিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগেই এই জঙ্গি গতিবিধির বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশকে সতর্ক করেছিল বলে জানা গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন