
আন্তর্জাতিক ডেস্কঃ বিস্ফোরণ আর গুলিতে কেঁপে উঠেছে আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক হাসপাতাল। জঙ্গিরা চিকিৎসকের বেশে সরদার দাউদ খান হাসপাতালে এ হামলা চালিয়েছে। এখন পর্যন্ত হতাহত হওয়ার সংখ্যা জানা যায়নি। এ হামলার দায়ও কেউ স্বীকার করেনি। হাসপাতালের ভেতরে আটকা পড়া এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্য চেয়ে পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘হামলাকারীরা হাসপাতালের ভেতরে। আমাদের জন্য দোয়া করবেন।’
হাসপাতাল প্রশাসন জানিয়েছে, ৩ জন বন্দুকধারী ল্যাবরেটরির সাদা পোশাকে হাসপাতালে ঢুকে এ হামলা চালায়। প্রশাসক আবদুল হাকিম টেলিফোনে বলেন, ‘হামলাকারীরা সবখানেই গুলি করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’কাবুলে ১ সপ্তাহ আগে ২ টি নিরাপত্তা কম্পাউন্ডে তালেবানের আত্মঘাতী হামলায় ১৬ জন নিহত হয়।