News71.com
 International
 08 Mar 17, 06:56 PM
 234           
 0
 08 Mar 17, 06:56 PM

নতুন ফ্যাশনে বারাক ওবামা

নতুন ফ্যাশনে বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সবাই স্যুট-টাই কিংবা কালো প্যান্ট আর সাদা শার্ট পরিহিত অবস্থায় দেখতে অভ্যস্ত। ২০ জানুয়ারি আট বছরের মেয়াদ শেষে অবসরে গেছেন ওবামা। এরপরই ওবামার পোশাক-আষাকে বেশ পরিবর্তন এসেছে।

গত রোববার ওয়াশিংটনের ন্যাশনাল গ্যালারি অব আর্টে গিয়েছিলেন ওবামা। সেখান থেকে বের হওয়ার পরই ক্যামেরাবন্দী হলেন নতুন স্টাইলের ওবামা। প্রাক্তন এই প্রেসিডেন্টের পরনে তখন ছিল নীল জিন্স, ধূসর রঙের শার্ট, বাদামী রঙের চামড়ার জ্যাকেট আর চোখে সানগ্লাস পরিহিত অবস্থায়। ওবামার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ার পর নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন।

সেলিব্রিটি স্টাইলিস্ট ও পুরুষদের ফ্যাশন নিয়ে কাজ করেন লুকাস আরমিটাগ। তিনি ফিমেইল ম্যাগাজিনকে বলেছেন, ওবামা তার এই ক্যাজুয়াল পোশাকের মাধ্যমে পুরুষদের স্টাইলের নতুন আইকন হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন