News71.com
 International
 09 Mar 17, 06:07 PM
 248           
 0
 09 Mar 17, 06:07 PM

সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ ১৪ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ ১৪ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের দখলে থাকা ১ টি গ্রামে আজ বৃহস্পতিবার বিমান হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ৬  শিশু রয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোট এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রাহমান বলেন, মধ্যরাতের পর আল-মাতাব গ্রামে এ অভিযান চালানো হয়।

মার্কিন নেতৃত্বাধীন জোট এ বিমান হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইএসের কার্যত রাজধানী রাকার বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন জোট সহযোগিতা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন