News71.com
 International
 10 Mar 17, 12:57 PM
 235           
 0
 10 Mar 17, 12:57 PM

সুইজারল্যান্ডের বাসেল শহরে ১ টি ক্যাফেতে গুলি নিহত ২।। 

সুইজারল্যান্ডের বাসেল শহরে ১ টি ক্যাফেতে গুলি নিহত ২।। 

আন্তর্কাতিক ডেস্কঃ সুইজারল্যান্ডের একটি ক্যাফেতে গুলিতে ২ ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে জানায়, গতকাল স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বাসেল শহরে এই গুলির ঘটনা ঘটে।

গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতি বলা হয়, স্থানীয় সময় রাত সোয়া ৮ টার দিকে ক্যাফে ৫৬-এ ২ ব্যক্তি প্রবেশ করে। তারা একাধিক গুলি ছোড়ে। গুলিতে ২ গ্রাহক নিহত হয়েছেন। আরেকজন আহত হয়েছেন। আহত ব্যক্তির অবস্থা গুরুতর।

পুলিশ বলছে, ক্যাফেতে ঢুকে গুলি ছোড়ার পর হামলাকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে। ২ ব্যক্তি ঠিক কী উদ্দেশ্যে ক্যাফেতে ঢুকে গুলি ছুড়েছে, তা জানাতে পারেনি পুলিশ। কর্তৃপক্ষ বলছে, হামলার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন