News71.com
 International
 10 Mar 17, 01:17 PM
 233           
 0
 10 Mar 17, 01:17 PM

শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে ব্যবস্থা।। জাতিসঙ্ঘ  

শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে ব্যবস্থা।। জাতিসঙ্ঘ     

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর যেসব সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস এমন সুপারিশ করেছেন। তিনি বলেছেন, যেসব দেশের শান্তিরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, সেসব দেশ যদি এই অভিযোগ তদন্তে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়, তাহলে তাদের বেতনাদি বন্ধ করে দেয়া হবে।

তার বদলে ওই অর্থ যৌন হয়রানির শিকার ব্যক্তিদের জন্য গঠিত এক তহবিলে দিয়ে দেয়া যেতে পারে। এছাড়া যৌন হয়রানির শিকার মানুষদের সহায়তার জন্য বিশেষ কৌসুলি নিয়োগেরও প্রস্তাব করেন গুতেরেস। এর আগে গত বছর জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন