News71.com
 International
 10 Mar 17, 08:28 PM
 254           
 0
 10 Mar 17, 08:28 PM

আবার ও বিদেশে অসুস্থ বাঙালি ছাত্রের পাশে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।।

আবার ও বিদেশে অসুস্থ বাঙালি ছাত্রের পাশে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফের টুইটে সাড়া দিয়ে অসুস্থের পাশে দাঁড়ালেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতীয় বাসিন্দা কলকাতার দেবার্পণ মুখোপাধ্যায় আমেরিকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনার জন্য দীর্ঘ দিন নিউইয়র্কে রয়েছেন তিনি। 

সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা গুরুতর বলেই জানা গেছে। দেবর্পনের বাবা–মা কলকাতায় থাকেন। পাসপোর্ট এবং ভিসা জনিত সমস্যায় পড়ে তারা ছেলের কাছে যেতে পারছেন না। 

এরপরই অসুবিধার কথা জানিয়ে সাহায্য চেয়ে সুষমার টুইটার অ্যাকাউন্টে কতগুলো টুইট করেন তার বন্ধু, পরিজনরা। টুইটে তারা বিদেশমন্ত্রী সুষমাকে দেবর্পনের বাবা–মার জন্য জরুরি পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন করেন।

এই আবেদনের জলদি জবাব দেন সুষমাও। দেবর্পনের বাবা–মার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। টুইটে জানিয়েছেন, ‘এইমাত্র জানতে পারলাম দেবর্পনের কথা। কলকাতায় তার মায়ের সঙ্গে কথা হয়েছে। সাহায্যের জন্য যা কিছু করণীয় করা হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব তাঁর বাবা –মাকে সেখানে পৌঁছনোর ব্যবস্থা করতে বলেছি। আমাদের কনস্যুলেট জেনারেল তাঁর বাবা–মাকে সহায়তা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন