News71.com
 International
 10 Mar 17, 10:57 PM
 229           
 0
 10 Mar 17, 10:57 PM

পাকিস্তানের জেলে বন্দি ৭৪ জন ভারতীয় সেনা।। 

পাকিস্তানের জেলে বন্দি ৭৪ জন ভারতীয় সেনা।। 

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের জেলে রয়েছেন অন্তত ৭৪ জন ভারতীয় সেনা। ভারতীয় রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে লিখিত জবাব হিসেবে কেন্দ্রের তরফ থেকে এই চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন,এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে কথাবার্তা চলছে। কূটনৈতিক স্তরে এই বিষয়ে আলোচনা হচ্ছে। ভারতীয়দের মুক্তি দিতে উচ্চস্তরের বৈঠক হচ্ছে দুই প্রতিবেশী দেশের মধ্যে।

সুষমা স্বরাজ আরও বলেন, পাকিস্তান তাদের জেলে কোনও ভারতীয়ের উপস্থিতি অস্বীকার করেছে। পাকিস্তানের হেফাজতে রয়েছে ৩০১ জন ভারতীয় মৎস্যজীবী। পাকিস্তানে রয়েছে ৮৯৭টি ভারতীয় নৌকা। এছাড়া ২০১৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত হিসেবে ভারতে বন্দি রয়েছে ৫৫ জন পাকিস্তানি মৎস্যজীবী ও ২৮৭ জন পাক নাগরিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন